ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

জেনেক্স ইনফোসিসের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে। আগামী ২৮ অক্টোবর দুপুর ১২টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি গত ২৩ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করেছে।

আলোচিত সভায় ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ