ঢালিউডের আলোচিত, জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। কয়েক মাস আগেই মা হয়েছেন। সাড়ে তিন মাসের ছেলে রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন পরী। ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা।
বর্তমানে ঢাকার বাইরে অবকাশ যাপনে গেছেন রাজ্য, সঙ্গী তার বাবা-মা। তবে তারা কোথায় গেছেন সেটি জানা যায়নি।
সেখান থেকেই তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরী। দেখা যাচ্ছে, মা পরীর কোলে বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে ছোট্ট রাজপুত্র।
ক্যাপশনে পরী লিখেছেন, ‘পরীর ডানা রোদ পোহায়।’
এর আগে, গত ২৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় রাজ্যের ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘রাজ্যের প্রথম অ্যাডভেঞ্চার।’ ছবিতে দেখা যাচ্ছে, ফুল সজ্জিত একটি বিছানায় শুয়ে আছে ছোট্ট রাজপুত্র।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি রাজ-পরী ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপর গত ১০ আগস্ট মাতৃত্বের স্বাদ অনুভব করেন পরী। আপাতত স্বামী-ছেলের সাথে মধুর সময় কাটাচ্ছেন তিনি।


















