ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ন

মেসি কোন জায়গায় পিছিয়ে, জানালেন ফারুকী

নিজের শেষ বিশ্বকাপের শুরুটা ভালো হলো না লিওনেল মেসির। নিজে গোল করেও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে ২-১ হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই ম্যাচে হারের পর সামাজিক মাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে চলছে নানান সমালোচনা।

এবার নিজের মতামত প্রকাশ করেছেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘এই মূহুর্তে বিশ্ব ফুটবলে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় মেসি। মেসির হাতে একটা বিশ্বকাপ দেখার ইচ্ছা আমারও। কিন্তু পাশাপাশি একটা কথাও বলা দরকার। আমাদের তরুণ বন্ধুরা আজকাল এক ধরনের আতিশয্যের বশে মেসিকে ম্যারাডোনার চেয়েও উপরে তুলে ফেলেন।’ তিনি আরও লিখেন, ‘ম্যারাডোনা এবং মেসি দুইজনকেই দূর্বল সতীর্থদের নিয়ে খেলতে হয়েছে। কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য এই যে, ম্যারাডোনা এই পরিস্থিতিতেও একাই ম্যাচ বের করে নিয়ে গেছে বহুবার, কাপ জিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ