ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৯:০০ অপরাহ্ন

প্রকাশিত হলো হাবিব ওয়াহিদের নতুন গান ‘দ্বিপ্রহর’

জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ গানে বেশ সক্রিয়। নিজের কণ্ঠে গান তোলার পাশাপাশি অন্য শিল্পীদের জন্য সুর করার কাজটিও নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছেন তিনি। এই ধারাবাহিকতায় শ্রোতাদের জন্য নতুন এক গান নিয়ে হাজির হয়েছেন এই কণ্ঠশিল্পী। সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেলে ‘দ্বিপ্রহর’ শিরোনামের একটি গান অবমুক্ত করা হয়।

নতুন গানটি প্রসঙ্গে হাবিব বলেন, ‘‘গানটি আমার একক গানের প্রজেক্ট। ‘দ্বিপ্রহর’ মূলত রোমান্টিক ধারার বিরহের গান। আমার ভক্ত-শ্রোতা যে ধরনের গান প্রত্যাশা করে, এটি ঠিক তেমনই একটি গান।’’

‘দ্বিপ্রহর’ শিরোনামের গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। ইউটিউবের পাশাপাশি স্পটিফাই, অ্যাপেল মিউজিক, ভাইভ, স্প্লাশ, স্বাধীন, জিপি মিউজিকে পাওয়া যাচ্ছে গানটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ