ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৯:০২ অপরাহ্ন

সুখ আর দুঃখ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র: প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।

বুধবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। তার ক্যাপশনে লেখেন, ‘সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ তা দিয়েছেন।’

এই অভিনেত্রীর মতে, ‘আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়; আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়।’

সবশেষ তিনি লেখেন, ‘মূলত : সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থাতেই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা!’

লেখার সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও জুড়ে দেন এই অভিনেত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ