গত একদিনে করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। পাশপাশি করোনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়ে গেছে আবার। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজারের বেশি। এই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ৯ লাখ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১৯৪ জন। এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬২ লাখ ৩১ হাজার ৬১৪ জনে।
গেলো একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১ হাজার ৯২০ জন। আগের দিনের চেয়ে যা বেড়েছে প্রায় সোয়া ৩ লাখ। এই নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৭৮৬ জনে।
গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃতের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্য। আর সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে জার্মানিতে। করোনায় এখন পর্যন্ত সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৩১ হাজার আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ৬৭ লাখের ঘর।
বিগত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হওয়া যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছে ৫০৮ জন। আর দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৪৫ জন। করোনা মহামারিতে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ জন আর করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন।

গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হওয়া জার্মানিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২৩৩ জন, এই সময়ের মাঝে দেশটিতে মারা গেছেন ৩৬১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ জন মারা গেছেন এবং করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন।


















