ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন

কয়লার খনিতে বিস্ফোরণ ,পাঁচ শ্রমিকের মৃত্যু পোল্যান্ডে

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি কয়লার খনিতে মিথেন বিস্ফোরণে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এখনো নিখোঁজ রয়েছে আরও সাতজন।

বুধবার (২০ এপ্রিল) পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে পোল্যান্ডের দক্ষিণাঞ্চলের কয়লার খনি। এ সময় বেশ কয়েকজন হতাহত হয় বলে জানান দেশটির প্রেসিডেন্ট।

উদ্ধার হওয়া ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। এ ছাড়া নিখোঁজ সাতজনকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ