বিশ্বজুড়ে দৈনিক করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৪ জন।
অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২৩ হাজার ৩৫ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখের বেশি।
এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৯৭০ জনে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২৬৩ জন।
এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৭১৭ জন, মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫০০ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। গত একদিনে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১ জন এবং মারা গেছেন ২০৩ জন।
দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২১ হাজার ৯২ জন।


















