গত একদিনে করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। পাশপাশি করোনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে তিন হাজারের নিচে। এই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে প্রায় পৌনে ১০ লাখে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৪৮ জন। এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা কমেছে প্রায় চারশ।
গেলো একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ২১০ জন। আগের দিনের চেয়ে যা কমেছে প্রায় ৩২ হাজারের মতো। এই নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া মট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৬২ জনে।
গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃতের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। করোনায় এখন পর্যন্ত সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ১৩ হাজার আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ১৮ লাখ।
বিগত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হওয়া যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৩৩১ জন। আর দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫৮৮ জন। এই নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ১০ লাখ ১৪ হাজার ১১৪ জন আর করোনা আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২১ লাখ ৯২ হাজার ৮৮০ জন।

গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হওয়া দক্ষিণ কোরিয়াতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৭০ জন, এই সময়ের মাঝে দেশটিতে মারা গেছেন ১৮৪ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ হাজার ৩৪ জন মারা গেছেন এবং করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৬৪৪ জন।


















