ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন

হাইড্রোজেন জ্বালানি হাবে বিশাল বিনিয়োগ পরিকল্পনা আম্বানির

ভারতকে নিরাপদ হাইড্রোজেন জ্বালানির প্রাণকেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সাড়ে ৭ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন মুকেশ আম্বানি। নিরাপদ জ্বালানিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে এ বিনিয়োগ আসছে। ব্লুমবার্গের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে লাইভ মিন্ট।

চলতি মাসের শুরুতে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিত্ব আম্বানি জানান, বিদ্যুৎ কারখানা, সোলার প্যানেল ও ইলেকট্রোলাইজারসহ নবায়নযোগ্য জ্বালানিতে ৭ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবেন তিনি। নিরাপদ জ্বালানি হাইড্রোজেনে মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে এ বিনিয়োগ আসছে। পরবর্তী প্রজন্মের জ্বালানি হিসেবে সবচেয়ে বড় বিনিয়োগ দেখতে যাচ্ছে হাইড্রোজেন খাত।

দিল্লিভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর এনার্জি ফাইন্যান্সের পরিচালক গগন সিধু বলেন, নিরাপদ হাইড্রোজেন জ্বালানি বাজারের পুরো ভ্যালু চেইনের নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স।

বৈশ্বিক কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা পূরণে হাইড্রোজেনকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। ইস্পাত শিল্পের মতো ভারী শিল্পে কার্বন নিঃসরণ কমাতে হাইড্রোজেন ব্যবহার হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ