ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন

নতুন গাড়িতে সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে মার্সিডিজ বেঞ্জ

ভবিষ্যতে মার্সিডিজ বেঞ্জের নতুন গাড়িগুলোয় সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে। সম্প্রতি তাইওয়ানিজ ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রোলোজিয়াম টেকনোলজি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে জার্মান গাড়ি নির্মাতা ডেইমলার এজি। খবর রয়টার্স।

সলিড-স্টেট প্রযুক্তি ব্যাটারি প্রস্তুতের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রোলোজিয়াম। বিবৃতিতে বলা হয়, ডেইমলারের কাছ থেকে কোটি ইউরো বিনিয়োগ পাবে প্রতিষ্ঠানটি। বিনিয়োগের অর্থ ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হবে, যা পরবর্তী সময়ে ইউরোপে ব্যাটারি উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে তুলবে। যাত্রীবাহী গাড়িগুলোয় সলিড-স্টেট ব্যাটারি ব্যবহার নিয়েও জোটবদ্ধ হয়েছে প্রতিষ্ঠান দুটি।

এক বিবৃতিতে ডেইমলারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মার্কাস শাফের জানান, সলিড-স্টেট প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাটারির আকার ও ওজন কমবে। এ কারণেই আমরা প্রোলোজিয়ামের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছি।

সলিড-স্টেট ব্যাটারিতে সরু প্রলেপের ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়ে থাকে, যা ইলেকট্রোডের মধ্যে লিথিয়াম আয়ন পরিবহন করে। বিদ্যুৎ বেশি সঞ্চয় করায় এবং দ্রুত চার্জ হওয়ার কারণে এটি বৈদ্যুতিক গাড়ির জন্যও এক ইতিবাচক আবিষ্কার হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ