ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন

এ বছর আর্জেন্টিনার গম রফতানি বৃদ্ধির সম্ভাবনা

চলতি বছর আর্জেন্টিনার গম রফতানি লক্ষণীয় মাত্রায় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মৌসুম শেষে রফতানির পরিমাণ ১ কোটি ৩৩ লাখ টনে পৌঁছতে পারে। আগের বছর রফতানি করা হয় ১ কোটি ১২ লাখ টন। বুয়েন্স আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

বাজার পর্যবেক্ষকরা জানান, স্থানীয় বাজারে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে আর্জেন্টিনা গম রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। স্থানীয় বাজারে সরবরাহ বাড়ালে মূল্যস্ফীতির চাপ কমবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা। এমন পদক্ষেপের পরও দেশটির গম রফতানি ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। সদ্যবিদায়ী মৌসুমে কৃষিপণ্যটির রেকর্ড উৎপাদন হয়েছে। মূলত এ কারণে রফতানি বাড়াতে সক্ষম হবে দেশটি। এছাড়া বিশ্বজুড়ে গমের সরবরাহ সংকট কমানোর লক্ষ্যেও দেশটি রফতানি বাড়াচ্ছে।

আর্জেন্টিনার কৃষি মন্ত্রণালয় গত বছরের ১৭ ডিসেম্বর চলতি বছরের গম রফতানি লক্ষ্যমাত্রা ১ কোটি ২৫ লাখ টন নির্ধারণ করে। কিন্তু গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, রফতানি ১ কোটি ৩৫ লাখ টনে উন্নীত হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ