ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন

এলএনজি রফতানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

বিদায়ী বছরের ডিসেম্বরে বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিকারক দেশে পরিণত হয় যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকটে বিপর্যস্ত ইউরোপে সরবরাহের পরিমাণ অন্য যেকোনো সময়ের তুলনায় বাড়ানোয় রফতানিতে শীর্ষে থাকা কাতার ও অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যায় দেশটি। চলতি বছরও এ দুই দেশকে পেছনে ফেলে শীর্ষ এলএনজি রফতানিকারকের মুকুট ধরে রাখতে সক্ষম হবে দেশটি।

তথ্য বলছে, গত বছর চীন ও এশিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপের বড় অর্থনীতিগুলো ভয়াবহ জ্বালানি সংকটে পড়ে। ফলে বিদ্যুৎ উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়ে। বেড়ে যায় দাম।

এদিকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে শুরু করায় ধস নামে শিল্প উৎপাদনে। এসব অঞ্চলে যখন জ্বালানি সংকট চরমে, তখন মার্কিন মুলুকে সরবরাহ ছিল ভরপুর। আগামী বছরগুলোয়ও জ্বালানি সরবরাহে ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

২০১৫ সালের পর থেকে প্রতি বছরই বিশ্বজুড়ে এলএনজির চাহিদা রেকর্ড পরিমাণ বাড়ছে। বিশেষ করে চীন ও এশিয়ার অন্যান্য দেশে জ্বালানি পণ্যটির চাহিদায় উল্লম্ফন দেখা দিয়েছে। বৈশ্বিক এলএনজি চাহিদার একটি বড় অংশই পূরণ করছে যুক্তরাষ্ট্র। সাত বছর ধরে দেশটির এলএনজি রফতানি অব্যাহতভাবে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। চলতি বছরও রফতানি ঊর্ধ্বমুখী থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ