জাপানে বিশ্বের প্রথম ডুয়াল মোড যান (ডিএমভি) চলাচল শুরু করেছে। যানটি একই সঙ্গে বাস ও ট্রেন হিসেবে চলাচল করতে পারবে। অর্থাৎ গাড়িটি যেমন রাস্তায় চলতে সক্ষম তেমনি চলবে রেলপথেও। সম্প্রতি জাপানের কাইও শহরের তোকুশিমা এলাকায় প্রথম জনসম্মুখে আসে যানটি। খবর রয়টার্স।
ডিএমভি দেখতে একটি মিনিবাসের মতো। সাধারণ রাবার টায়ারের ওপরই সেটা চলাচল করবে রাস্তায়। কিন্তু যখন মোডের অদলবদল হবে, তখন রেললাইনে চলার জন্য যানটির পেটের নিচ থেকে স্টিলের চাকা বের হয়ে আসবে। ফলে সেটা রেলগাড়ির কামরা হিসেবে কাজ শুরু করবে। ট্রেনের চাকাগুলো সামনের টায়ারগুলোকে ট্র্যাক থেকে তুলে নেবে, আর পেছনের চাকা নিচের দিক থেকে ডিএমভিকে রেলপথে সামনের দিকে নিয়ে যাবে। এভাবে বাস থেকে ট্রেনে রূপান্তর হতে যানটির সময় লাগবে মাত্র ১৫ সেকেন্ড।
আসা কোস্ট রেলওয়ে কোম্পানিই মূলত ডিএমভি পরিচালনা করছে। সংস্থাটির প্রধান নির্বাহী শিগেকি মিউরা বলেন, কাইওর মতো বার্ধক্যপীড়িত ও সংকুচিত জনগোষ্ঠীর ছোট ছোট শহরকে খুব সহায়তা করবে এ যান। যেখানে স্থানীয় পরিবহন কোম্পানিগুলো মুনাফা করতে বেশ সংগ্রাম করছে।
তিনি বলেন, ডিএমভি বাসের মতো করেই স্থানীয়দের কাছে পৌঁছে যাবে এবং পরে তাদের বহন করে রেলপথে নিয়ে যাবে।
২১ জন যাত্রী বহনে সক্ষম যানটি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ছুটতে পারবে রেলপথে আর রাস্তায় চলতে পারবে ১০০ কিলোমিটার বেগে। ডিজেলচালিত ছোট দ্রুতগামী যানটি পাওয়া যাবে কয়েকটি রঙে। জাপানের দক্ষিণাঞ্চলের শিকোকু দ্বীপের উপকূলে চলাচল করবে এ যান। ফলে বেশকিছু ছোট শহরকে সংযুক্ত করা যাবে এবং যাত্রীরা সমুদ্রতীরের আকর্ষণীয় দৃশ্যও উপভোগ করতে পারবেন। মিউরা মনে করেন, প্রকল্পটি রেলপথ প্রেমীদেরও জাপান ভ্রমণে উৎসাহিত করবে।