দুবাইয়ে আঞ্চলিক সদর দপ্তর খুলেছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। মধ্য ও পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশের সব মিলিয়ে মোট ৯০টি দেশের সদর দপ্তর হিসেবে কাজ করবে দুবাইয়ের এ অফিস। দুবাই ইন্টারনেট সিটিতে অবস্থিত অফিসটির আয়তন ৯ হাজার ২৯০ বর্গমিটার।
অফিসটির কর্মী ধারণক্ষমতা হবে ৭৫০ জন। এ অঞ্চলে দ্রুতবর্ধনশীল ডিজিটাল অর্থনীতি ধরতে কোম্পানির উচ্চাকাঙ্ক্ষা এগিয়ে নিতে অফিসটিতে একটি উদ্ভাবন কেন্দ্রও থাকবে। দ্য ন্যাশনাল


















