ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

জ্বালানি তেল উত্তোলন বেড়েছে রাশিয়ায়

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধি পেয়েছে রাশিয়ায়। অক্টোবরে টানা দ্বিতীয় মাসের মতো উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে তেলসমৃদ্ধ দেশটি। খবর অয়েলপ্রাইসডটকম।

অক্টোবরে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আগের মাসের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বাড়ে। উত্তোলনের পরিমাণ দাঁড়ায় দৈনিক ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার ব্যারেলে। রাশিয়ান জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর মধ্যে কনডেনসেট উত্তোলন করা হয় দৈনিক আট-নয় লাখ ব্যারেল।

মূলত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক নিয়ে গঠিত ওপেক প্লাসের জ্বালানি তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত থেকে সরে আসার অংশ হিসেবেই উত্তোলন বাড়ছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।

রাশিয়ার প্রত্যাশা, আগামী বছরের মে মাসের মধ্যে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন মহামারীপূর্ব অবস্থায় ফিরে যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ