স্পোর্টস ড্রিংক বডিআরমারকে সম্পূর্ণভাবে অধিগ্রহণ করছে কোকা-কোলা। এজন্য ৫৬০ কোটি ডলার সরবরাহের চুক্তিতে পৌঁছেছে পানীয় জায়ান্টটি। বডিআরমারের বর্তমান মূল্য প্রায় ৮০০ কোটি ডলার।
আগে থেকেই কোকা-কোলা সংস্থাটির ৩০ শতাংশের মালিকানায় ছিল। বাকি ৭০ শতাংশও সংস্থাটির প্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারীদের থেকে কিনে নিচ্ছে কোকা-কোলা। রয়টার্স।
উল্লেখ্য, কোকা-কোলা যুক্তরাষ্ট্রে এটি ১৯৪৪ সালের ২৭ মার্চ থেকে দ্য কোকা-কোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক। এছাড়া এটি ইউরোপ-আমেরিকায় কোলা ও পপ নামেও পরিচিত।


















