ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২:৪০ অপরাহ্ন

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

আলোচনা-সমালোচনা আর সাকিব আল হাসান, একে অন্যের পরিপূরক হয়ে গেছে! মাঠ কিংবা মাঠের বাইরে, সবখানেই আলোচনায় টাইগার অলরাউন্ডার। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে নেমে বিতর্কিত এক কাণ্ডে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সাকিব। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হয়ে নিজ দল মোহামেডানের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের একটি সূত্র জানিয়েছে, দু’বার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সাকিব। সোমবার প্রথম পিসিআর টেস্ট হয় সাকিবের। সেদিন রাতেই ফল মিলেছে। প্রথম পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর বুধবার সকালে দ্বিতীয় পরীক্ষার নমুনা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। এদিন মিরপুর স্টেডিয়ামে এসে নমুন দিতে দেখা যায় তাকে।

এই পরীক্ষার ফলও চলে এসেছে। বুধবার রাতে আসা ফল স্বস্তির খবর দিচ্ছে সাকিবকে। পরপর দু’বার করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হওয়ায় রাতেই হোটেলে উঠেছেন তিনি। যোগ দিয়েছেন জৈব সুরক্ষা বলয়ে থাকা দলের বাকিদের সঙ্গে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ