পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বুধবার, ৮ জুলাই শেয়ার লেনদেনে ফিরবে।
কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্টস ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রের্কড ডেটের কারণে আজ ৭ জুলাই, মঙ্গলবার কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রয়েছে। আগামী ৮ জুলাই, বুধবার কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।
বিজনেস আই/



















