ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির আজ ৫০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৩৬৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির ৪৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ৪৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ৩২ কোটি ৩৯ লাখ, আইটিসি ২৬ কোটি ৩৩ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি ৫৬ লাখ, ড্রাগন সোয়েটার ২৪ কোটি ১ লাখ, বেক্সিমকো ২২ কোটি ৯২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২১ কোটি ৯২ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















