ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৪ কোম্পানির দর বেড়েছে। এদিন ১১টা ৩২ মিনিট পরযন্ত ডিএসইতে ৫৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















