ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন

​নীরবে-নিভৃতে ভারতে গেলেন সাকিব

অবশেষে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলা নিয়ে দুশ্চিন্তা কাটল সাকিব আল হাসানের। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ভারতের উদ্দেশে দেশত্যাগ করেছেন সাকিব। তবে এবার তার দেশত্যাগটা হলো অনেকটাই নীরবে-নিভৃতে। গণমাধ্যমকর্মীদের এড়িয়েই বিমানে উঠেছেন তিনি। শনিবার সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রিকেটারদের বিদেশে আসা-যাওয়ার বিষয়গুলোর দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াসিম খান জানান, সাকিবের এবারের আইপিএল-যাত্রা হলো অনেকটাই নীরবে। তিনি যে আজই ভারতের উদ্দেশে দেশত্যাগ করবেন তা গণমাধ্যমকর্মীরাও জানতেন না। এমনকি আমিও আজ সকালেই জেনেছি। সকাল আটটায় সাকিব ফোন দিয়ে আমাকে বলেন, ‌‘বিমানবন্দরে চলে আসেন। আমি যাচ্ছি।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ