ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

দীর্ঘ ১০ মাস পর টেস্ট খেলতে নেমে টস ভাগ্য এসেছিল বাংলাদেশের পক্ষে। সেখানে জিতে ব্যাটিংই বেছে নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক মুমিনুল হক। তবে শুরুতেই তামিম ইকবালকে হারাল বাংলাদেশ।

১৫ বলে ৯ রান করে ফিরেছেন দেশসেরা ওপেনার। ১৫ ওভার শেষে বালাদেশের সংগ্রহ ৪৪/১। আরেক ওপেনার সাদমান আছেন ২১ রানে, তাকে সঙ্গ দিচ্ছেন ১৪ রান করা নাজমুল হোসেন শান্ত।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই মাচ টেস্ট সিরিচের প্রথমটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের দ্বিতীয়টি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার কিছুক্ষণ পরেই সাজঘরে ফিরতে হয়েছে তামিমকে। এদিন ৯ রান করে মুশফিকুর রহিমকে টপকে যান তিনি।

টেস্টে মুশফিকের রান ৪ হাজার ৪১৩। বেশি দূরে যেতে না পারা তামিমের ঝুুলিতে ৪ হাজার ৪১৪ রান। মুশফিক এখনো ব্যাটিংয়ে নামেননি। তাই তার সামনে সুযোগ আছে ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার।

১৫ বলে ২ চারে ৯ রান করা তামিম ফেরেন পঞ্চম ওভারে। কেমার রোচের দেখার মতো এক ডেলিভারিতে ডিফেন্স করতে যান। বল কানায় লেগে বোল্ড হন। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থবার রোচের বলে বোল্ড হলেন তামিম।

শুরুর আগে এই ম্যাচেও থাকল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের ছোঁয়া। হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত আকাশপানে তুলে সেই আন্দোলনে সংহতি জানালেন দুই দলের ক্রিকেটার আর আম্পায়াররা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ