ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের লড়াই দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। মুমিনুল হকের দল আগের ৩টি ম্যাচের মধ্যে ২টি খেলেছিল ভারতের বিপক্ষে। অপর ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে। ওই ৩ ম্যাচের সবগুলোতেই ইনিংস ব্যবধানে হারে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলে। যেটিতে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এটি ছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। ফলে ওই ম্যাচটির পর প্রায় ১১ মাস বাদে ফের সাদা পোশাকে ফিরছে টাইগাররা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে মোট ১৬টি। এই ১৬ ম্যাচের মধ্যে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৪টি ম্যাচে। আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১০ ম্যাচে। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চাপ নয়, মাঠে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই জয় তুলে নিতে চায় টাইগাররা। আর ওয়ানডে সিরিজ ভুলে সাদা পোশাকে ফাইট ব্যাকের টার্গেট ক্যারিবিয়দের।

ওয়ানডের মতো টেস্ট সিরিজের আগেও বেশ ফুরফুরে টিম টাইগার্স। মাঠের লড়াইয়ে ততটা নির্ভার থাকার সুযোগ আছে কি? টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো যে কোন পয়েন্টই যোগ করতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের আগের দিন অনুশীলনে অতোটা সিরিয়াস ছিলো না টাইগার শিবির। ব্যাটে বলে হালকা ঝালিয়ে নিয়েছেন তামিম-সাকিব, মুশফিকরা। টিম মিটিংকেই গুরুত্ব দিয়েছে কোচিং স্টাফ। ম্যাচ পরিকল্পনা নিয়ে ক্যাপ্টেন মুমিনুলের সাথে হেডকোচের আলোচনাটা হয়েছে দীর্ঘ।

লম্বা ব্রেকের পর নতুন করে শুরু হচ্ছে মিশন। সাগরিকায় খেলা বলেই আলোচনায় আফগানিস্তানের বিপক্ষে সেই লজ্জাকর হার। চাপ নয় বরং টাইগারদের মনোযোগ মাঠের খেলায়। টেস্ট সিরিজটায়ও জয় চান ক্যাপ্টেন মুমিনুল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ