ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

কৃষিখাতে ২৫২ মিলিয়ন সহায়তা কানাডার

করোনায় জর্জরিত কানাডায় অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছে দেশটির সরকার। ফলশ্রুতিতে কৃষি ও খাদ্য উৎপাদনখাতে ২৫২ মিলিয়ন কানাডিয়ান ডলার দিচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার এ অর্থ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো। রয়টার্স

ট্রুডো বলেন, দরকার হলে এ খাতে অর্থ আরো বাড়ানো হবে। এটা হচ্ছে প্রাথমিক সহায়তা। প্রয়োজন হলে আরো দিবো। খাদ্যসরবরাহ নিশ্চিত করতে বরাবরই কাজ করে যাচ্ছে অটোয়া।
করোনায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে দেশটির কৃষি ও খাদ্য উৎপাদনখাত। দেশটির বড় কৃষি সংস্থা দ্য কানাডিয়ান ফেডারেশন অব কালচার গত সপ্তাহে কৃষিখাতে জরুরি সহায়তা হিসেবে সরকারের কাছে প্রাথমিকভাবে ২.৬ বিলিয়ন কানাডিয়ান ডলার চেয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ