শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে যথাযথভাবে ১৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতী মিজানুর রহমান ও মুফতী মোঃ আব্দুর রাজ্জাক, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মোঃ সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দীন মোল্লা, খন্দকার শাকিব আহমদ, আব্দুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েট-এর প্রধান মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


















