ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

টিআরপির শীর্ষে ‘গাঁটছড়া’, দ্বিতীয় স্থানে ‘মিঠাই’

দর্শকদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌ কত নম্বরে থাকবে!

গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনও ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’।

তবে মাঝে কয়েক সপ্তাহ লালন ও ফুলঝুরির ‘ধূলোকণা’ ছিল শীর্ষে। তবে এবার আবারো ‘ধূলোকণা’কে টেক্কা দিল স্টার জলসার ‘গাঁটছড়া’।

আবারো সকলকে সরিয়ে এক নম্বরে ঋদ্ধি ও খড়ি জুটি। ধারাবাহিকে ধীরে ধীরে কাছে আসছে তারা, যা দেখতে বেশ ভালোই লাগছে দর্শকদেরও। বৃহস্পতিবার মানে বাংলা ধারাবাহিকের টিআরপির দিন।

এই সপ্তাহে ৮.১ নম্বর নিয়ে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ঋদ্ধি-খড়ি। অন্যদিকে ‘গাঁটছড়া’কে জোড় টক্কর দিচ্ছে জি বাংলার ‘মিঠাইরানী’। এই সপ্তাহে ৮.০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ওলট পালট হয়েছে বাকি ধারাবাহিকের স্থানও। রইল তালিকা।

এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) গাঁটছড়া- ৮.১, ২) মিঠাই-৮.০, ৩) ধূলোকণা-৭.৭, ৪) আলতা ফড়িং-৭.৫, ৫) গৌরী এলো-৭.৪, ৬) লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৭.১, ৭) মন ফাগুন-৬.৬, ৮) অনুরাগের ছোঁয়া-৬.৪, ৯) উমা-৫.৯, আয় তবে সহচরী-৫.৯, ১০) এই পথ যদি না শেষ হয়-৫.৭, খেলনা বাড়ি-৫.৭

এই সপ্তাহে ‘ধূলোকণা’ তৃতীয় স্থানে রয়েছে। টিআরপির দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে স্টার জলসা এই ধারাবাহিক। এই সপ্তাহতেও স্টার জলসা টিআরপির তালিকায় এগিয়ে রয়েছে অনেকটাই।

এই সপ্তাহের টিআরপির দৌড়ে গৌরী এল ও আলতা ফড়িং কিছুটা এগিয়ে এসেছে, তা তালিকা দেখলেই স্পষ্ট হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ