ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

৩ ট্রিলিয়ন ডলারের মাইলফল স্পর্শ করলো ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য

সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে ক্রিপ্টোকারেন্সি। মূলধারার বিনিয়োগকারীরা ক্রমবর্ধমানভাবে ভার্চুয়াল মুদ্রার প্রতি ঝুঁকছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিজিটাল মুদ্রাগুলোর বাজারমূল্য। গতকাল মুদ্রাগুলোর সম্মিলিত বাজারমূল্য ৩ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে। খবর আরব নিউজ।

ক্রিপ্টোকারেন্সির বাজার গবেষণা প্রতিষ্ঠান কয়েনগেকো ১০ হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সির দাম হিসাব করেছে। সংস্থাটির মতে, ক্রিপ্টোকারেন্সির মূল্য ৩ লাখ ৭০০ কোটি ডলারে পৌঁছেছে।

সুইসকোটের বিশ্লেষক আইপেক ওযকারডিসকায়া বলেন, অবিশ্বাস্য গতিতে ক্রিপ্টোকারেন্সির বাজার বিস্তৃত হচ্ছে। এর একটি অংশ অবশ্যই অনুমান। তবে আরেকটি অংশ বাস্তব। ক্রিপ্টো এখন ঐতিহ্যবাহী অর্থায়নের পথ তৈরি করছে। এজন্য মূলধারার বিনিয়োগকারীরা এখন ভার্চুয়াল মুদ্রায় ঝুঁকছেন।

বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গত মাসে ৬৬ হাজার ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। গতকাল পুনরায় ৩ দশমিক ৬ শতাংশ বাড়ার পর ভার্চুয়াল মুদ্রাটির দাম ৬৮ হাজার ৫১৩ ডলারের সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। পাশাপাশি বাজারমূল্যের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারিয়ামের দামও ৪ হাজার ৮৪০ কোটি ডলারের রেকর্ড স্পর্শ করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন