ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

প্রতারণা মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বিজনেস আই বাংলাদেশকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর হাজির করার উদ্দেশ্যে গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ