রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে, রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ, একজন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন আটজন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৯৩ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৪৮টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৫ শতাংশ।



















