ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু আজ

জিম্বাবুয়েকে তিন ফরম্যাটে সিরিজ হারিয়ে আসার পর ঘরের মাঠে বাংলাদেশ এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। অভিনব নতুনত্ব নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ শুরু হচ্ছে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আজ মঙ্গলবার। সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সব খেলাই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও টি-স্পোর্টস। আশঙ্কার খবর হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় এর প্রভাবে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঝটিকা সিরিজে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের বিষয় হচ্ছে, ৭ দিনের মধ্যেই টানা ৫টি ম্যাচ খেলতে হবে। যদিও টি২০, তারপরও ফিটনেসের বড় পরীক্ষা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ