ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের শরিয়াহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর মোঃ কামরুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং রাজশাহী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ