ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন

লাইসেন্সবিহীন কুরিয়ারের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা

লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদানে ব্যাংকগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, পোস্ট অফিস আইন ১৮৯৮ এবং ‘মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩’ এর বিধি ১১(১) এর নির্দেশনা অনুযায়ী, লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ব্যাংক এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান করছে বলে জানা গেছে।

এমতাবস্থায় লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ