ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ১৪ খাতে দরপতন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৪ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ৬.৪৪ শতাংশ দর কমেছে। সাধারণ বীমা খাতে ৫.১৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সেবা-আবাসন খাতে ৪ দশমিক ৯১ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর সিরামিক খাতে ৩.৬৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.২১ শতাংশ, বস্ত্র খাতে ২.৮৩ শতাংশ, ট্যানারি খাতে ১.৫৩ শতাংশ, ফার্মা খাতে ১.০৫ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৭৯ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৭৮ শতাংশ,জীবন বীমা খাতে দশমিক ৩৩ শতাংশ, খাদ্য খাতে দশমিক ২৩ শতাংশ ও প্রকৌশল খাতে দশমিক ০৫ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ