বাংলাদেশে ক্লাসিক ৩৫০-এর ৯০০০ হাজারেরও এর বেশি রাইডারের মাইলফলক উদযাপন এবং রাইডিংয়ের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ সামাজিক উদ্যোগ ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইল্স’। এই আয়োজনে ক্লাসিক ৩৫০-এর ৫০ জন রাইডার অংশ নেন এবং পরবর্তী সময়ে এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ-এর শিশুদের সঙ্গে বিভিন্ন আনন্দ ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হন।
এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে দেশে পিতামাতার যত্ন হারানো বা হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের যত্ন, শিক্ষা ও বিকাশে কাজ করে আসছে। শিশু কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।
‘এ রাইড। এ স্মাইল। এ মেমোরি ফরেভার’ এই ভাবনাকে সামনে রেখে রয়্যাল এনফিল্ড ফ্ল্যাগশিপ শোরুম থেকে এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ-এর উদ্দেশে শুরু হয় ক্লাসিক ৩৫০ রাইডারদের এই বিশেষ আনন্দযাত্রা। গন্তব্যে পৌঁছে রাইডার ও শিশুরা একসঙ্গে কাটান আনন্দঘন সময়। খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি শিশুদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস কিট, উপহার, ম্যাজিক শো এবং ট্রাফিক সচেতনতামূলক ক্লাস। হাসি, আনন্দ ও পারস্পরিক সম্পৃক্ততায় পুরো আয়োজনটি হয়ে ওঠে একটি স্মরণীয় দিন।
একজন ক্লাসিক ৩৫০ রাইডার বলেন, ‘আজকের রাইডটি আমার কাছে বিশেষ, কারণ শুধু রাইডের আনন্দ নয়, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ-এর শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরেছি। তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদের হাসির অংশ হতে পারাটাই আজকের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশে ক্লাসিক ৩৫০ এর ৯,০০০ এর বেশি রাইডারের মাইলফলক আমাদের জন্য একটি বিশেষ অর্জন। এই অর্জন শুধু একটি সংখ্যার গল্প নয়: এটি আমাদের রাইডার কমিউনিটির ভালোবাসা, আস্থা এবং ক্লাসিক ৩৫০ এর সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন। আমাদের রাইডার কমিউনিটির এই আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই ‘রাইড ফর স্মাইল্স’-এর মতো উদ্যোগ। শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, তাদের মুখে হাসি ফোটানো এবং সুন্দর কিছু স্মৃতি তৈরি করাই এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন।”

এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ-এর পক্ষ থেকে বলা হয়, ‘শিশুদের বিকাশে শিক্ষা ও যত্নের পাশাপাশি আনন্দ, খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের এই উদ্যোগ শিশুদের জন্য একটি আনন্দময় ও সম্পৃক্ততাপূর্ণ দিন তৈরি করেছে। শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে এমন অর্থবহ অংশীদারিত্বকে আমরা স্বাগত জানাই।’
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইল্স তাই শুধু একটি রাইড নয়; এটি ছিল একটি মাইলফলক উদযাপনের পাশাপাশি আনন্দ ভাগ করে নেওয়া, হাসি ছড়িয়ে দেওয়া এবং একসঙ্গে সুন্দর স্মৃতি তৈরির একটি বিশেষ দিন।


















