শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৫ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে দুই ক্যাটাগরিতে ১ম (গোল্ড) পুরস্কার অর্জন করেছে। বেসরকারি ব্যাংক ক্যাটাগরি এবং করপোরেট গভর্নেন্স ডিসক্লোজার্স ক্যাটাগরি — দুই ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছে ব্যাংকটি।
২৮ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএএ, সাফার সভাপতি হুমায়ুন কবির, এফসিএ-এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।
এ সময় মঞ্চে পুরস্কার গ্রহণকালে অন্যান্যদের মধ্যে আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের এসইভিপি ও ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আজিম উপস্থিত ছিলেন।


















