ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ন

কে এন্ড কিউর এজিএম হবে অনলাইনে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ও পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

পূর্বঘোষিত হাইব্রিড পদ্ধতির পরিবর্তে সভাটি শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ১ হাজার ৪০তম সভার সিদ্ধান্তের আলোকে কোম্পানিটি এ পরিবর্তন এনেছে।

আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টায় কোম্পানিটির ৪২তম এজিএম অনুষ্ঠিত হবে। সভায় অনলাইনে অংশগ্রহণ করতে আগ্রহীদের নির্ধারিত লিংকে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, এজিএমের তারিখ, সময় ও আলোচ্যসূচিসহ অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন