ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ন

জে এম আই হসপিটালের মনোনীত পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জে এম আই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একজন মনোনীত পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

কোম্পানিটির মনোনীত পরিচালক রঞ্জিত চক্রবর্তী (জেএমআই ভ্যাকসিন লিমিটেড কর্তৃক মনোনীত) ২৯ হাজার ৬৩৪টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার বিক্রি করেন। এর আগে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন