পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করেন তিনি। এর আগে ২২ নভেম্বর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন উদ্যোক্তা পরিচালক।


















