ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শনিবার সেনাবাহিনীর নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এ কথা জানান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি।

তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ রাখার অভিযানে অংশ নেওয়া নৌসেনাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের দাবি না মানা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের রক্ষায়ও প্রস্তুত রয়েছে ইরান।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, হরমুজ প্রণালির পূর্ব দিক থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত এলাকায় ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। প্রণালিটি খুলে দেওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার ওপর।

বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। এদিকে ইরানের মুদ্রার মান রেকর্ড নিম্নে নেমে এসেছে; এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে বলে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন