চীনের শেনঝো-২৪ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এতে রয়েছেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। তিনিই প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাচ্ছেন।
আজ বুধবার সকালে জিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে মহাকাশযানটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। নভোচারীরা সুস্থ আছেন বলে জানিয়েছে চীনের মানব মহাকাশ সংস্থা।
মিশনের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার তাং হংবো। তাঁর সঙ্গে রয়েছেন ফ্লাইট প্রকৌশলী উ ই এবং পাকিস্তানের পেলোড বিশেষজ্ঞ জিশান আলী। ৪০ বছর বয়সী জিশান আলী পাকিস্তান বিমানবাহিনীর একজন পাইলট।
জিশান আলী স্টেশনে প্রায় এক সপ্তাহ থাকবেন। এ সময় তিনি চারটি পাকিস্তানি জৈবপ্রযুক্তি পরীক্ষা পরিচালনা করবেন। মিশন শেষে তিনি শেনঝো-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন।
চীনের মানব মহাকাশ কর্মসূচির ইতিহাসে এটিই প্রথম যৌথ মিশন, যেখানে চীনা ও বিদেশি নভোচারী একসঙ্গে উড়ছেন। তিয়ানগং স্টেশন ২০২২ সালের শেষ দিক থেকে পুরোপুরি চালু রয়েছে।



















