ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ

জ্বালানি ও বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ পয়সা। আলোচ্য সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৩২ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ৩০ টাকা ২৬ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন