ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ভিএফএস থ্রেড ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৫ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ২০ টাকা ৩৯ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন