ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বেস্ট হোল্ডিংসের তিন প্রান্তিক প্রকাশ

আবাসন খাতের তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন একসঙ্গে প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) সমন্বিত ইপিএস হয়েছে ৮ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ১০ পয়সা। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (৬ মাসে) সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১০ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) সমন্বিত ইপিএস হয়েছে ৩ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে (৯ মাসে) সমন্বিত ইপিএস হয়েছে ১৩ পয়সা; গত বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৬৯ পয়সা; আগের বছরের একই সময়ে ছিল ৫৩ টাকা ৫১ পয়সা। তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯৩ পয়সা; আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন