চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইলস মিলস পিএলসি।
শনিবার (১৪ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের প্রতিবেদন অনুমোদিত হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রান্তিকটি শেষ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ১৭ পয়সা।
প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে এনওসিএফপিএস ছিল ঋণাত্মক ২ টাকা ৫৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সা।



















