ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

খুলনায় ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

Dutch-Bangla Bank Strategic Conclave, Khulna Region

খুলনায় ডাচ-বাংলা ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের শাখাগুলোর জন্য আয়োজিত ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ’ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এই আয়োজন হয়। শাখাগুলোর ব্যবসায়িক কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করাই ছিল কনক্লেভের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, গ্রাহকদের সর্বোত্তম সমাধানসঙ্গী ও আস্থাভাজন অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব এবং কৌশলগত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে এবং ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান।

কনক্লেভে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজেদের পর্যবেক্ষণ জানায় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন খুলনা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধানগণ এবং এডিসি সুপারভাইজররা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন