ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা

শীত মৌসুম সামনে রেখে শুরু হয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন খুলনার গৃহিণী শতরূপা বিশ্বাস। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে আনন্দিত তাঁর পরিবার।

ওয়ালটনের ‘হাউসফুল অফার’-এর আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে প্রথম বিজয়ী হিসেবে ঘরভর্তি পণ্য উপহার পান শতরূপা বিশ্বাস।

ওয়ালটনের দেওয়া তথ্য অনুযায়ী, শতরূপার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

সিজন-২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করা যাবে। এ ক্ষেত্রে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করা হবে। পরে সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। শোরুম কর্তৃপক্ষ বিজয়ীদের হাতে উপহার তুলে দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান এবং সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশজুড়ে প্রচারণা জোরদার এবং অফারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থাই ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। গ্রাহকদের আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি পণ্য উপহার ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

ওয়ালটন জানায়, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও সহজ করতে প্রতিষ্ঠানটি ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এর মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সহজ হবে। গ্রাহকদের এ ব্যবস্থায় অংশগ্রহণে উৎসাহিত করতে নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ডিজিটাল মাধ্যমে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরা অনুষ্ঠানে যুক্ত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ