ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের জন্য ৭ ধরনের চিকিৎসা সেবায় প্রায় ৫০০০ জনকে বিনামূল্যে চক্ষু, গাইনী (মহিলা ডাক্তার), দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ২৫০০ গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ২০০ অসহায় মহিলাদের মাঝে ফ্রী সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ও ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সিইও মোঃ শাহিদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ