প্রাইম ব্যাংক পিএলসির প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ অফার ও এক্সক্লুসিভ সুবিধা দিতে ফ্রেঞ্চ বেকারি ও ক্যাফে চেইন লে ডো’র-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং লে ডো’র-এর ডিরেক্টর অব মার্কেটিং নুরফাত ইয়াসমিন শোভা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং লে ডো’র-এর ডিরেক্টর অব অপারেশন্স আশিকুর রহমান।
এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডো’র থেকে বিশেষ অফার ও এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।



















