ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

৫ দিনের ছুটি শেষে রোববার খুলছে ব্যাংক ও পুঁজিবাজার

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার (২৪ অক্টোবর)। আগামীকাল রোববার থেকে আগের নিয়মে লেনদেন চলবে ব্যাংক ও পুঁজিবাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষ্যে গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পরযন্ত টানা পাঁচ দিন বন্ধ ছিল দেশের সব ব্যাংক ও পুঁজিবাজার।

গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটিতে ছিল ব্যাংক ও পুঁজিবাজার।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ